হেফাজত নেতা মুফতি সাখাওয়াতসহ দুজন ২১ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৭:৪৭আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৭:৪৭

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ও মঞ্জুরুল ইসলাম আফেন্দির ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তাদের দুইজনকে পাঁচ দিনের রিমান্ড শেষে হাজির করেন। এরপর দুইজনের বিরুদ্ধে মতিঝিল থানার দুই মামলা ও পল্টন থানার এক মামলায় গ্রেফতার দেখানোসহ মামলার তদন্ত কর্মকর্তা তিন মামলায় তাদের দশ দিন করে মোট ত্রিশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তিন মামলায় তাদের সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘেরাও এবং ঢাকার বিভিন্ন এলাকায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজতের এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

বুধবার (১৪ এপ্রিল) রাজধানীর লালবাগ এলাকা থেকে ডিবির একটি টিম সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করে। একই দিন রাত ১০টা ৫০ মিনিটে হাতিরপুলের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় মাওলানা মঞ্জুরুল ইসলামকে।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান