মুসা ম্যানশনের মালিক পুলিশি নজরদারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৭:৩২আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৭:৩২

পুরান ঢাকার আরমানিটোলার হাজি মুসা ম্যানশনের মালিক মোস্তাক আহমেদ পুলিশি নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাজি মুসা ওই ভবনের মালিক হলেও তিনি সেখানে থাকতেন না। তিনি ধানমন্ডিতে থাকেন। তার ওপরে আমরা সব ধরনের নজরদারি রাখছি। এ ঘটনায়  যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘আরমানিটোলার হাজি মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের স্বজনরা আইনি পদক্ষেপ নিতে চাইলে তা গ্রহণ করা হবে। নিহতের স্বজনরা মামলা করতে চাইলে আমরা মামলা নেবো। নিহতদের পরিবারের স্বজনরা যদি মামলা করতে রাজি না হন, তাহলে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা করবে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে শাহিন ফকির বলেন, ‘ফায়ার সার্ভিসের  পক্ষ থেকে এখনও আগুন লাগার বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ জানতে পারিনি।’

আরও পড়ুন:

আরমানিটোলার আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪

‘আগুনের মধ্যেই বসবাস করে আসছিলেন ওই ভবনের বাসিন্দারা’

আরমানিটোলায় আগুন: ইডেন কলেজের এক শিক্ষার্থীও নিহত

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের