আরমানিটোলায় আগুন: দোকান মালিক মোস্তাফিজুরের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৭:৫৩আপডেট : ০৩ মে ২০২১, ১৭:৫৩

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজি মুসা ম্যানশনে আগুনের ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলায় কেমিক্যাল দোকানের মালিক মোস্তাফিজুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২৭ এপ্রিল আসামি মোস্তাফিজুর রহমান এবং আরেক আসামি মো. মোস্তফার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১ মে রিমান্ড শেষে তাদের দুই জনকে কারাগারে পাঠানো হয়। ওই দিন মোস্তাফিজুর রহমানের পক্ষে তার আইনজীবী আদালতে জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য ছিল।

গত ২৩ এপ্রিল রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও গোডাউন মালিকসহ ৮ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দিনগত রাত ৩টা ১৮ মিনিটে আরমানিয়ান স্ট্রিটের হাজি মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত ঘটে। ১৯টি ইউনিটের চেষ্টায় ২৩ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় চার জনের মৃত্যু হয়।

 

 

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি