সৎমেয়েকে ধর্ষণের মামলার আসামির জামিন আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ২০:৫৭আপডেট : ০৩ মে ২০২১, ২০:৫৭

ঢাকার ধামরাইয়ে ১০ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সৎপিতা মোজাহারের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৩ মে) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহাবুল আলম চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।

এর আগে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মোজাহারের বিরুদ্ধে ধামরাই থানায় ২০২০ সালের ২১ মার্চ মামলা করেন তারই স্ত্রী। মামলায় বলা হয়, মোজাহার তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী তালাক দেওয়ার পর ওই সংসারের থাকা একটি কন্যা সন্তান নিয়ে ১০ বছর আগে মোজাহারের সঙ্গে তার বিয়ে হয়। এরপর মুন্নু সিরামিকে চাকরি নেন তিনি। চাকরির কারণে মেয়েকে ঘরে রেখে কর্মস্থলে যেতে হয় তাকে। এই সুযোগে তার দ্বিতীয় স্বামী ১০ বছরের মেয়েকে গত ১১ মার্চ ধর্ষণ করে। এই ধর্ষণের কথা জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে মেয়েটি ধর্ষণের ঘটনা তার মাকে বলে দেয়। এর আগেও তাকে এভাবে ধর্ষণ করা হয় বলে মেয়েটি অভিযোগ করে।

মামলা দায়েরের পরপর একই বছরের ২১ মার্চ পুলিশ মোজাহারকে গ্রেফতার করে। এরপর সে কারাগারে থেকেই জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায়।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের