মিথিলা ফারজানাকে নিয়ে গুজব ছড়ানো ৬ জন শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ২৩:১২ আপডেট : ০৪ মে ২০২১, ২৩:১২

একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে নিয়ে সম্প্রতি গুজব ও মিথ্যা তথ্য প্রচার করে একটি ভুয়া পোর্টাল। সেটার লিংক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অনেকে।

পরবর্তীতে এ বিষয়টি মিথিলা ফারজানার নজরে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন। তিনি জানান, মিথ্যা তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে তাকে নিয়ে।

মঙ্গলবার (৪ মে) রাতে মিথিলা ফারজানা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, এদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আমাকে নিশ্চিত করেছে এই প্রক্রিয়া চলমান। গুজব সৃষ্টি এবং ছড়ানোর আগে চিন্তা করবেন।

এ বিষয়ে মঙ্গলবার রাতে মিথিলা ফারজানা বাংলা ট্রিবিউনকে বলেন, যারা এই ধরনের গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। গুজব ছড়িয়ে কেউ রেহাই পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনার প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ৭১ টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ৬ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
শরতের অরুণ আলোর অঞ্জলি
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই