রিমান্ড শেষে কারাগারে জুনায়েদ আল হাবিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৭:১৬আপডেট : ১২ মে ২০২১, ১৭:১৬

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে চার দিনের রিমান্ড শেষে কারাগার পাঠিয়েছেন আদালত।

বুধবার (১২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে জুনায়েদ আল হাবীবকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার’র আদালতে তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৭ এপ্রিল বিকেলে বারিধারা এলাকার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে ২০১৩ সালে সহিংসতা ছাড়াও সাম্প্রতিক সহিংসতাতেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জানা গেছে, আল্লামা জুনায়েদ আল হাবিব হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি জমিয়ত-ই উলামায়ে ইসলামের সহ সভাপতি ও ঢাকার জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত রয়েছেন।

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান