নিম্ন আদালত খুলে দেওয়ার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৭:৪১আপডেট : ২৬ মে ২০২১, ১৭:৪১

বিচারপ্রার্থী ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল নিম্ন আদালত খুলে দিতে এবং সুপ্রিম কোর্টে বেঞ্চ সংখ্যা বৃদ্ধি করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে একটি আবেদন জানানো হয়েছে।

বুধবার (২৬ মে) সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী আবেদনের তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, দীর্ঘ এক বছর করেনার কারণে আইন পেশা গভীর খাদে পরে আছে। আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। বিগত ১৩ মার্চ পর্যন্তও হাইকোর্ট বিভাগে ৩৫ টি ভার্চুয়াল কোর্ট ও ১৮ টি রেগুলার (শারীরিক উপস্থিতিতে) কোর্ট চলমান ছিল এবং নিম্ন আদালতে নিয়মিত কোর্ট চালু ছিল। তাই আগামী ৩০ মে থেকে আগের মতো হাইকোর্ট বিভাগে ৩৫টি ভার্চুয়াল কোর্ট এবং ১৮টি রেগুলার কোর্ট এবং নিম্ন আদালতে পুরোপুরি নিয়মিত কোর্ট চালু করার জন্যে আবেদনে প্রধান বিচারপতির কাছে সবিনয় অনুরোধ জানানো হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম