দুর্নীতি অভিযোগের তদন্ত স্থগিত চেয়ে ভিসি কলিমউল্লাহর রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ২০:৩৫আপডেট : ২৭ মে ২০২১, ২১:০৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি’র তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বৃহস্পতিবার (২৭ মে) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. শহিদুল্লাহ। তিনি বলেন, ‘গত ২৩ মে রিটের আবেদন হাইকোর্টে দাখিল করা হয়। রিট আবেদনে কলিমউল্লাহকে তলব করা ইউজিসির নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।’

এর আগে গত ১৫ মে ইউজিসি ভিসি কলিমউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য একটি নোটিশ দেয়। রিট আবেদনে ওই নোটিশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।

আইনজীবী মো. শহিদুল্লাহ্ আরও জানান, ‘ইউজিসি গত ১৩ এপ্রিল ভিসি অধ্যাপক নাজমুল আহসান কালিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুই জন কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে প্রাসঙ্গিক নথি নিয়ে হাজির হতে নোটিশ দেয়। কিন্তু গত ১২ মে কলিমউল্লাহ ইউজিসির কাছে চলমান লকডাউন শেষে কার্যালয়ে হাজির হওয়ার জন্য সময় চেয়ে একটি আবেদন পাঠিয়েছিলেন। তিনি (কলিমউল্লাহ) আবেদনে বলেছিলেন যে তিনি ৬০ বছর বয়স্ক এবং কোভিড মহামারিজনিত কারণে তিনি প্রাসঙ্গিক নথির জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না।

আইনজীবী মো. শহিদুল্লাহ্ বলেন, ‘কিন্তু তার (ভিসির) গত ১২ মে’র  আবেদন নিষ্পত্তি না করেই ইউজিসির সিনিয়র সহকারী সচিব (আইন) গত ২০ মে কলিমউল্লাহকে প্রাসঙ্গিক কাগজপত্রসহ ইউজিসি অফিসে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে একটি নোটিশ জারি করেন। যা অবৈধ এবং এর কোনও আইনি ভিত্তি নেই।’

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কলিমউল্লাহর সাবেক পিএসের বিরুদ্ধে ৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ
বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মোবাইলটি ফেরত দিলেন কলিমউল্লাহ
রাত সাড়ে ৩টায় ক্লাস নিয়ে শেষ কর্মদিবসেও বিতর্কে ভিসি কলিমউল্লাহ
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা