বিমানে সোনা উদ্ধারের মামলায় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ২৩:৪৪আপডেট : ২৭ মে ২০২১, ২৩:৪৪

বিমানের টয়লেট থেকে ১০৮ কেজি সোনা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ইকরামুল হককে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

এর আগে ২০১৪ সালের ২৬ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিমানের টয়লেট থেকে ১০৮ কেজি ওজনের ৯০৪টি সোনার বার উদ্ধার করা হয়। ওই ঘটনার তদন্তকালে একই বছরের ১২ জুন সোনা চোরাচালান দলের সদস্য ইকরামুল হকসহ তিনজনকে ১৩ পিস সোনাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ২০১৫ সালের জুন মাসে ইকরামুল জামিন পান। পরবর্তীতে ২০২০ সালের ১২ অক্টোবরে নিম্ন আদালত তার জামিন আদেশ বাতিল করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। এরপর হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়ে কারামুক্ত হন। সে জামিন আদেশ স্থগিত করে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের