ফুটপাতে বসা নিয়ে ঝগড়া, প্রাণ গেলো তরমুজ ব্যবসায়ীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ১৪:৫৭আপডেট : ২৮ মে ২০২১, ১৪:৫৭

রাজধানীর শাহবাগ বাবুপুরা পুলিশ ফাঁড়ির পাশে বঙ্গবাজারের কাছে ফুটপাতে বসা নিয়ে তরমুজ ব্যবসায়ী মো. সেলিমের (৫০) সঙ্গে আখের রস ব্যবসায়ীর কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায় আখের রস ব্যবসায়ী সুলতান (৩৫) তার মেশিনের লোহার হেন্ডেল দিয়ে তরমুজ ব্যবসায়ীর মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। শুক্রবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় লোকজন ব্যবসায়ী সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাবুপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নাল জানান, ফুটপাতে পাশাপাশি বসে ব্যবসা করেন তারা। বসার যায়গা একটু কমবেশি নিয়ে দু'জনের মধ্যে ঝগড়া হয়। একজন লোহা দিয়ে আরেকজনের মাথায় আঘাত করে। এতে আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হয়। তিনি বলেন, আখের রস ব্যাবসায়ী সুলতানকে আটক করা হয়েছে।

ব্যবসায়ী সেলিম নোয়াখালী জেলার সুধারাম উপজেলার খুবলী গ্রামের আক্কাস চৌধুরীর ছেলে। বর্তমানে বঙ্গবাজারের পাশে পুরাতন রেলওয়ে কলোনি বস্তিতে পরিবার নিয়ে থাকতেন।

 

/এআইবি/আরটি/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম