নোবেলের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ১২:৫৮আপডেট : ০২ জুন ২০২১, ১২:৫৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। বুধবার (২ জুন) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করা হয়।

নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলা

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান বিচারক।

ইথুন বাবুর আইনজীবী ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা মানসিক হাসপাতালে নোবেল! (ভিডিও)

পোস্ট দেওয়ার ঘটনায় গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইথুন বাবু। পরে ৩১ মে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ এনে নোবেলের বিরুদ্ধে ঢাকা জজকোর্টে মামলা করেন তিনি। বৃহস্পতিবার (৩ জুন) এই মামলার শুনানির কথা রয়েছে।

নোবেলের বিরুদ্ধে সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠে। এসব পোস্টের একটিতে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করা হয়। পোস্টে লেখা হয়, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’।

ফের ভোল পাল্টালেন নোবেল: এমন ভুল আর হবে না!

ইথুন বাবু বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যে কথা কেউ কোনোদিন বলতে পারেনি নোবেল আমাকে সেই কথা বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। ছেলে এমবিএ করছে। শ্রোতা-ভক্তসহ সারাদেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী আছেন। নোবেলের পোস্টের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর মামলা করেছি।’

 

/এমএইচজে/টিটি/
সম্পর্কিত
জামিন পেয়েই সেই তরুণীকে ফের মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে 
জামিন পেলেন নোবেল, কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন ‘নতুন অ্যালবাম আসছে’
জামিন পেলেন নোবেল
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি