আইনজীবীর চেইন ছিনিয়ে নিয়ে গিলেই ফেললো ছিনতাইকারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ২১:০৭আপডেট : ০৯ জুন ২০২১, ২১:০৭

রাজধানীর বাংলামোটর সড়কে প্রাইভেট কারে থাকা এক আইনজীবীর  চেইন ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে তা গিলে ফেলে এক ছিনতাইকারী। ছিনতাইকারীকে পথচারী ও বাসযাত্রীদের সহায়তায় আটক করেছে পুলিশ।  তার পেট থেকে চেইন বের করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৯জুন) বিকালে রাজধানীর বাংলামোটরে ঘটনাটি ঘটে।  শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  সঞ্জয় বড়াল বাজু ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনজীবী এরেকা হাইকোর্ট থেকে কাজ শেষে তার ব্যক্তিগত প্রাইভেট কার চালিয়ে মিরপুরের বাসার দিকে যাচ্ছিলেন। প্রাইভেট কারটি শাহবাগ হয়ে বাংলামটরের দিকে যাওয়ার সময়ে রাস্তায় হালকা যানজটে আটকে যায়। তখন প্রাইভেট কারটির গ্লাস খোলা ছিল। এ সময় এক ছিনতাইকারী তার গাড়িটির কাছে গিয়ে জানালা দিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে যায়। ছিনতাইকারী দৌড়ে সামনে একটি চলন্ত বাসে উঠে পরে। পেছন থেকে মানুষের চিৎকার শুনে লোকজন তাকে ধরে ফেলেন।

ছিনতাইকারীকে বাসযাত্রীরা ধরে ফেলার পর পুলিশে দেয়। সেখানে এসআই সঞ্জয়ও ছিলেন। তিনি বলেন, তাৎক্ষণিক ছিনতাইকারীকে আমরা আটক করি। সে চেইনটি গিলে ফেলে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা জানান তার পাকস্থলীতে চেইনটি রয়েছে।

এসআই সঞ্জয় বলেন, তাকে (ছিনতাইকারী) থানায় রাখা হয়েছে। বাদীও থানায় রয়েছেন। আর চেইনটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

/এআরআর/এআইবি/এমআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের