আশুলিয়ায় জুয়ার আসর থেকে ১৪ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৫:৩৮আপডেট : ১০ জুন ২০২১, ১৫:৩৮

ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় জুয়ার আসর থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার দিনগত ভোর রাতে (১০ জুন) অভিযান চালিয়ে ৬ সেট তাস, ১৭ টি মোবাইল ফোন এবং ৫ লাখ ৪৪ হাজার ৬৫০ টাকাসহ জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন - মো. জয়নুল ইসলাম (৩২), মো. ইউনুছ আলী (৩৬),  সুভাস চন্দ্র দাস (৩৮),  মো. আসলাম (৪২),  মো. বাশার হোসেন (৩৮),  মো. কামরুল হাসান (২৯),  মো. বাবু মিয়া (২৮), মো. কালু মিয়া (৪০),  মো. মহিউদ্দিন (৪৫), মো. আব্দুল হামিদ (৩২),  মো. আব্দুল জলিল (৩৬),  মো. জসিম হাওলাদার (৪৩), মো. জসীম (৩২), মো. কাজীম উদ্দিন (৫২)।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম সজল বলেন, আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় কিছু অসাধু লোক জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৪ জুয়াড়িকে আমরা গ্রেফতার করি। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম