জাবিতে ৬ শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৮:১৬আপডেট : ১০ জুন ২০২১, ১৮:১৬

অনলাইনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী ড. সৈয়দা নাসরিন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ইউজিসির চেয়ারম্যান, জাবির উপাচার্য ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, করোনার সময় যেখানে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছেন না, সেখানে তড়িঘড়ি করে অনলাইনে মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগের হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, এর আগে দর্শন বিভাগে ছয় জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পরে সিলেকশন বোর্ড ১২ জুন অনলাইনে মৌখিক পরীক্ষা আহ্বান করে। শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ছয় জন শিক্ষক নিয়োগের এই উদ্যোগ দুরভীসন্ধিমূলক উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চিঠি দিয়েছেন একই বিভাগের আট শিক্ষক। তবে সেই চিঠির জবাব না পেয়ে বৃহস্পতিবার রিট দায়ের করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের