পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারীর অবস্থান শনাক্ত, যেকোনও সময় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৮:২৭আপডেট : ১০ জুন ২০২১, ১৮:২৭

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাইকারীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। এ বিষয়ে অভিযান চলছে। দু-একদিনের মধ্যে ছিনতাইকারীর অবস্থান শনাক্তে অভিযান পরিচালনা করে গ্রেফতারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন।

বৃহস্পতিবার (১০ জুন) বিকালে মাহাতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারের  পাশাপাশি ছিনতাইকারীকে গ্রেফতারের বিষয়ে আমরা অনেকদূর এগিয়েছে। দু-একদিনের মধ্যে ভালো খবর পাবো বলে আশা রাখছি।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই বিজয় সরণী এলাকা থেকে লাপাত্তা হয়ে যায় এই ছিনতাইকারী। সে একজন মাদকসেবী।  রাস্তার পাশে স্থাপিত উড়োজাহাজ ভাস্কর্যের নিচে ঘুমাতো।

গত ৩০ মে সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণী সিগনালের জ্যামে আটকা পরে পরিকল্পনামন্ত্রীকে বহনকারী গাড়িটি। এসময় তিনি গাড়ির গ্লাস খুলে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎই এক ছিনতাইকারী মোবাইলটি ছিনিয়ে নেয়। এ ঘটনার পরপরই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী