দুর্নীতি মামলায় জামিন পেলেন বরিশালের সাবেক মেয়র কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৫:১৮আপডেট : ১৫ জুন ২০২১, ১৫:১৮

দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল বিচারাধীন থাকা অবস্থায় জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১৫ জুন) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী রুহুল কুদ্দুস ও সানজীদ সিদ্দিকী। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফারহান।

এর আগে ২০১০ সালের ১১ অক্টোবর মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাসেদ।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত প্রতারণার মাধ্যমে আসামিরা ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেছেন। ওই সময় আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পরবর্তীকালে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছিলেন।

ওই মামলায় ২০২০ সালের ৯ নভেম্বর বরিশাল বিভাগীয় বিশেষ জজ মো. মহসিনুল হক রায় ঘোষণা করেন। রায়ে সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ ৫ জনকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একইসঙ্গে কামালসহ অপর এক আসামিকে এক কোটি টাকা করে আর্থিক জরিমানাও করা হয়। ওই রায়ের পর গত ডিসেম্বরে আহসান হাবিব কামাল খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন এবং জামিন আবেদন করেন। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে জামিনের আদেশ দিলেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি