চার ব্যাংকের টাকা ঋণ নিয়ে ২ বছর পালিয়ে ছিলেন শহিদুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৭:৫১আপডেট : ১৫ জুন ২০২১, ১৮:০২

দেশের চারটি বেসরকারি ব্যাংক থেকে ২০ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করার অপরাধে দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম হাওলাদর।

মঙ্গলবার (১৫ জুন) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি’র ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি জিানান, মো. শহিদুল ইসলাম হাওলাদার ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে আর ফেরত দেননি। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে মামলা করে। দুটি মামলায় তার সাজা হয়েছে। সাজা মাথায় নিয়ে তিনি গত ২ বছর ধরে পলাতক ছিলেন।

সিআইডি জানায়, তাকে গ্রেফতারে সিআইডি দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।  বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে সিআইডির একটি টিম ঋণ জালিয়াতির মূল হোতা মো. শহিদুল ইসলাম হাওলাদারকে সোমবার (১৪ জুন) ঢাকার পুরানা পল্টন থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঋণের অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন।

সিআইডি আরও জানায়, মো. শহিদুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে দুটি ব্যাংক মামলা করেছে।  একটি মামলায়  আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ কোটি টাকা অর্থ দণ্ড প্রদান করে। অপর মামলায়ও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ কোটি টাকা অর্থ দণ্ড প্রদান করে আদালত। এরপর ২০১৯ সাল থেকে শহিদুল সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরে।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে