আনসার আল ইসলামের গ্রেফতার ৪ সদস্য রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ২০:১৬আপডেট : ১৫ জুন ২০২১, ২০:১৯

নাশকতা পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের গ্রেফতার চার সদস্যের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- মো. ইলিয়াছ নাহিদ (৪০), নুরুন্নবী ইসলাম (২৫), মো. শাহজালাল (৩৬) ও সামিনুর রহমান সুমন (২৫)।

মঙ্গলবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা চার আসামিকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৪ জুন) সন্ধ্যায় তুরাগ থানার দিয়াবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন বলেন, আনসার আল ইসলামের হয়ে অর্থ সংগ্রহ ও সংগঠনের কারাবন্দি সদস্যদের জামিনের জন্য কাজ করতেন গ্রেফতারকৃতরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতবাদ বিরোধীদের চিহ্নিত করে হত্যার পরিকল্পনাও করতেন। এছাড়া রাষ্ট্রবিরোধী নাশকতার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছিলেন তারা।

গ্রেফতারদের মধ্যে নুরুন্নবী ইসলাম টেক্সটাইল ইন্সটিটিউট, দিনাজপুর থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং সাভার সিটি ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। ইলিয়াছ নাহিদ টাঙ্গাইলের মির্জাপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন। গ্রেফতার নুরুন্নবী ও ইলিয়াছ গাজীপুর এলাকায় একটি প্রতিষ্ঠানে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। অপর গ্রেফতার শাহজালাল গাজীপুর এলাকায় একটি গার্মেন্ট কারখানায় কাজ করতেন। আর সামিউর রহমান সুমন ঢাকার যাত্রাবাড়িতে একটি পোশাক কারখানায় কর্মরত।

তারা প্রত্যেকেই মূলত নিজেদের পেশার আড়ালে আনসার আল ইসলামের হয়ে কাজ করে আসছিলেন বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের