হামজা-শমিতদের ম্যাচের টিকিট মিলবে ২৪ মে

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ মে ২০২৫, ১৬:৩৭আপডেট : ২১ মে ২০২৫, ১৮:২১

২০২০ সালে সবশেষ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল। সংস্কারের প্রায় চার বছর পর আবারও ঢাকা স্টেডিয়ামে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি  হবে এই স্টেডিয়ামে।

এই ম্যাচের জন্য দর্শকদের টিকিট পাওয়া যাবে অনলাইনে। টিকিট কেনা যাবে ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিফাই (tickify.live) ডট লাইভে।  

টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা।  এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা।

ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২০০০ টাকা। যে কোনও ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবে। বুধবার বাফুফের কম্পিটিশন কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। 

বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, ‘২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবে। আগামীকাল থেকে বাফুফে টিকিফাইয়ের ওয়েবসাইট লিংক প্রচার করবে।’

টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে জানান, ‘আমাদের ওয়েবাসাইটে এই ম্যাচ সম্পর্কে লিংক থাকবে, সেই লিংকে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে। সবকিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিটের কপি যাবে। একজন ব্যক্তি একটি নাম্বার ও মেইল থেকে সর্বোচ্চ ৫টি টিকিট সংগ্রহ করতে পারবে।’

অনলাইনে টিকিটের সংখ্যা সম্পর্কে ফেডারেশনের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘আমরা দেশের ফুটবলের স্টেকহোল্ডারদের কিছু সংখ্যক টিকিট রেখে বাকি সব অনলাইনে দেবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি