ফ্লাইওভারে প্রাইভেটকার আটকিয়ে হেনস্তা, সেই পাঁচ তরুণ রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২০:৫৪আপডেট : ১৭ জুন ২০২১, ২০:৫৪

রাজধানীর হানিফ ফ্লাইওভারের উপরে একটি প্রাইভেটকার আটকিয়ে চালককে মারধর ও গালিগালাজ করার অভিযোগে ‘রক কিং’ নামে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- ইমন আহম্মেদ শুভ (২০), মো. সুমন মিয়া (১৮), আজাহারুল ইসলাম ওরফে দোলন (২১), অন্তর হোসেন মোল্লা (২২) ও নাজমুল হাসান ওরফে সৈকত (২০)।

বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের ভার্চুয়াল আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১৬ জুন) আসামিদের বিরুদ্ধে মাদক মামলায় তদন্ত কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোসহ প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার (১৭ জুন) দিন ধার্য করেন।

আজ আদালত আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাদের প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (১৬ জুন) একই থানায় দায়ের করা ডাকাতির আরেক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৬ মে রাতে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে কয়েকজন তরুণ বাইকার একটি প্রাইভেটকারের গতি রোধ করে। তারা প্রাইভেটকারের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন। গাড়িতে আঘাতও করেন। এ সময় গাড়িতে এক ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানসহ অবস্থান করছিলেন। ঘটনাটি পেছনের আরেক বাইকারের হেলমেটে লাগানো ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে র‌্যাব। গত সোমবার (১৪ জুন) রাতে র‌্যাব-৩ এর একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানাধীন শনির আখড়ার গোবিন্দপুর থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন এবং পাঁচটি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের