প্রেমিকের পুরুষাঙ্গ কর্তন, আদালতে প্রিয়ার স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ২২:৫৮আপডেট : ২১ জুন ২০২১, ২২:৫৮

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকায় রতন নামের এক ব‌্যক্তির পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে দায়ের করা মামলায় তার প্রেমিকা প্রিয়া ওরফে তানজিলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন আদালত।

সোমবার (২১ জুন) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালত আসামি প্রিয়ার জবানবন্দি গ্রহণ করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) আবদুল কুদ্দুছ আসামি প্রিয়াকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, প্রিয়া ও রতনের মধ‌্যে প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত ১৯ জুন রাত ২টা ২০ মিনিটের দিকে রতন গোলাম বাজারে অবস্থান করছিল। প্রিয়াসহ আরও তিন-চারজন তাকে ঝাউবাড়ী ব্রিজের কাছে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে প্রিয়ার নির্দেশে তার সঙ্গীরা রতনকে জাপটে ধরেন। পরে চাকু দিয়ে তার পুরুষাঙ্গ আলাদা করে ফেলা হয়। রতন তার বিবাহিতা স্ত্রীকে ফোন করে বিষয়টি তার স্ত্রীকে জানান। পরে তার স্ত্রীসহ কয়েকজন তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওইখানের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রতনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় পরে রতনের স্ত্রী মুক্তা বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রিয়াসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী