অনলাইনে জুয়া: আশুলিয়া থেকে তিনজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১৭:৫৭আপডেট : ১১ জুলাই ২০২১, ১৭:৫৭

অনলাইনে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন‑ মো. কামাল হোসেন, মোহাম্মদ সবুর মোল্লা ও মিজানুর রহমান।

শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টায় জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন কাগজপত্রসহ র‍্যাব-৪ এর একটি দল তাদের গ্রেফতার করে।

রবিবার (১১ জুলাই) র‍্যাব-৪ এর মিরপুর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির অধিনায়ক মোজাম্মেল হক গণমাধ্যমকে এসব তথ্য জানান‌।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা অনলাইনে জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছে। তারা অনলাইন জুয়া সাইটে ইউজার আইডি খুলে বেটিং সাইটের এজেন্টের কাছ থেকে ডলার ও ক্রিপ্টোকারেন্সি কিনে সাইটে ডিপোজিট করে জুয়া খেলে আসছিল। আসামিরা নিজ নিজ বিকাশ নাম্বারে টাকা লেনদেন করত।

মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃত কামাল হোসেন পেশায় বিকাশ এজেন্ট। জুয়ার লেনদেনের টাকা কামাল বিকাশের মাধ্যমে সংশ্লিষ্টদের মোবাইল নম্বরে পাঠিয়ে দিতো। গ্রেফতারকৃত অপর দুজনের একজন মুদির ব্যবসায়ী ও আরেকজন ফল ব্যবসায়ী। জুয়ার মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে বলে সংবাদ সম্মেলনে জানায় র‍্যাব কর্মকর্তারা।

/আরটি/এমএস/
সম্পর্কিত
অনলাইন জুয়া ও অর্থপাচারের অভিযোগে গ্রেফতার ৩
অনলাইন জুয়ার সাইট পরিচালনাকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার 
অনলাইনে জুয়াড়ি চক্র : ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে 
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান