ঢাকায় ১৩ দিনে গ্রেফতার ১১ হাজার, অনাকাঙ্ক্ষিত আয় ২ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১৬:২৭আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৬:২৭

রাজধানীতে গত ১৩ দিনে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ঘরের বাইরে বের হওয়ায় ১১ হাজার ৪৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরমধ্যে থানা পুলিশ গ্রেফতার করেছে ৮ হাজার ৫৪০ জন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেফতারের পর সাজা দেওয়া হয়েছে ২ হাজার ৮৯৪ জনকে। এ সময় জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯০৫ টাকা, যা সরকারি কোষাগারে জমা  হয়েছে।

বুধবার (১৪) ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।  

১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীতে কাজ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগ একযোগে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী মানুষকে ঘরে থাকতে সচেতন করার পাশাপাশি বিধিনিষেধ অমান্যকারীদের গ্রেফতার, জেল ও জরিমানা করে। তবে শাস্তিপ্রাপ্ত নাগরিকদের মধ্যে বেশিরভাগই ছিল নিম্ন আয়ের মানুষ।  

জানা গেছে, ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ডিএমপির ক্রাইম বিভাগ ৮ হাজার ৫৪০ জনকে গ্রেফতার করে। মোবাইল কোর্টে সাজা দেওয়া হয় ২ হাজার ৮৯৪ জনকে। ১৩ দিনে ক্রাইম বিভাগ ৩৭ লাখ ৭৯ হাজার ৬৩০ টাকা জরিমানা আদায় করে। অপরদিকে এই সময়ে ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন গাড়ির বিরুদ্ধে ৭ হাজার ৩৯৫টি মামলা করেছে। এ বাবদ জরিমানা আদায় করা হয়েছে  ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ২৭৫ টাকা। অর্থাৎ ক্রাইম ও ট্রাফিক বিভাগ এসময় ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯০৫ টাকা আয় করে সরকারি কোষাগারে জমা দিয়েছে। যদিও পুলিশ এটিকে আয়  বলতে রাজি নয়। তারা এটিকে  শাস্তি হিসেবেই দেখছে এবং জরিমানার টাকাকে বলা হচ্ছে শাস্তি থেকে অনাকাঙ্ক্ষিত আয়।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের