দুবাইয়ের হোটেল ব্যবসায়ী আজম খানকে হাইকোর্টের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ২০:২৫আপডেট : ১৯ জুলাই ২০২১, ২০:২৫

সংযুক্ত আরব আমিরাতের প্রধান বাণিজ্যকেন্দ্র দুবাইয়ের হোটেল ব্যবসায়ী মো. আজম খানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৯ জুলাই) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও রায়হান বিশ্বাস। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দা জাহিদা সুলতানা রত্মা।

জানা গেছে, মো. আজম খান দুবাইয়ে ৭-৮ বছর ধরে হোটেল ব্যবসা করে আসছিলেন। সেখানে তিনি চারটি হোটেল পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। হোটেল ফরচুন রুয়েল, ফরচুন গ্র্যান্ড হোটেল ও সিটি টাওয়ার হোটেল (চার তারকা মানের) এবং ফরচুন পার্ল হোটেল (তিন তারকা মানের)। এসব হোটেলে চাকরি দেওয়ার নাম করে তিনি বাংলাদেশ থেকে ৬০-৭০ জন মেয়েকে নিয়ে যান। সেখানে অর্থের বিনিময়ে আগতদের সঙ্গে তাদের শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন তিনি।

ওই ঘটনা জানার পর ওই দেশের সরকার তার পাসপোর্ট জব্দ করে দেশ থেকে বহিষ্কার করে। এরপর মো. আজম খান দেশে ফিরে আসেন। ওদিকে ভুক্তভোগী নারীরা দেশে ফিরে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেয়। এরপর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা করে। কিছুদিন পর ২০২০ সালের জুলাইয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তিনি ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। সেই থেকে তিনি কারাবন্দি। এ অবস্থায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি