দারুসসালামে ফেনসিডিলসহ গ্রেফতার দুই বোন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ১৯:০২আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৯:০২

রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ১৭৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই বোনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- মোছা. মিতু আক্তার (২৩) ও মোছা. রিতু আক্তার (২১)।

আজ শুক্রবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছেন।

দারুসসালাম থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটির তদন্ত কর্মকর্তা এ দিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে মহানগরীর দারুসসালাম থানার মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১৭৮ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে র‌্যাব।

উত্তরের জেলা জয়পুরহাট থেকে ফেনসিডিল বহন করে নিয়ে ঢাকায় আসা ওই দুই নারী সম্পর্কে বোন উল্লেখ করে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক চক্রের কয়েকজন সদস্য আহাদ পরিবহনের একটি বাসে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলের চালান জয়পুরহাট থেকে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে। খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলায়।

তাদের কাছ থেকে ১৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে উল্লেখ করে বীণা রানী দাস আরও জানান, তারা দুজনে বোরকা পরে ব্যাগ ও শরীরের বিভিন্ন জায়গায় ফেনসিডিলগুলো লুকিয়ে নিয়ে এসেছিল। দুবোনের মধ্যে রিতু বিবাহিত। তার স্বামীর নাম মহিনুল ইসলাম। এরা মূলত বাহক হিসেবে মাদক বহন করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বচ্ছল পরিবারের দুই তরুণী নিয়মিত এমন মাদক বহনের কথা স্বীকার করে বলেছেন, সাংসারিক টানাপোড়েনে কিছু টাকার আশাতেই ঝুঁকি নিয়ে জয়পুরহাট থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় এসেছেন তারা।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি