স্ত্রীর মামলায় এএসপি সাসপেন্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ২০:৩১আপডেট : ২৬ জুলাই ২০২১, ২০:৩১

স্ত্রীর দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লিয়াকত আকবর। সাময়িক বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সই করা এক প্রজ্ঞাপনে সোমবার (২৬ জুলাই) তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে গত ১৮ জুলাই সই করেন সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। এটা প্রকাশ করা হয় সোমবার (২৬ জুলাই)।

প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. লিয়াকত আকবরের (বিপি-৯১১৭১৯৫১৬১) বিরুদ্ধে তার স্ত্রী ফারহানা আক্রার বাদী হয়ে পিটিশন মোকদ্দমা (নং-৭১/২০২০) দায়ের করেন। এ মামলায় গত বছরের (২০২০) ১৯ ডিসেম্বর লিয়াকত আদালতে আত্মসমর্পণ করে জামিনে রয়েছেন। তাই মো. লিয়াকত আকবরকে বি.এস.আর. পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী, ২০২০ সালের ১৯ নভেম্বর হতে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম