গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ১৫:০৫আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৫:০৫

রাজধানীর কদমতলী থানা এলাকার মুরাদপুরে এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। মামলায় পুলিশ দুজনকে গ্রেফতার করলেও অন্য আসামিরা পলাতক রয়েছে। 

আটককৃত আসামিরা হলো মো. মেহেদী হাসান (১৯) ও মো. সোহাগ হোসেন (২০)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, উনিশ বছর বয়সী ওই গার্মেন্টস কর্মী যাত্রাবাড়ী এলাকায় থাকেন। এলাকারই একটি গার্মেন্টসে চাকরি করেন তিনি। গত মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় আকাশ (২০) নামে পূর্ব পরিচিত এক যুবক মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। এরপর সেখান থেকে মুরাদপুরের একটি বাড়ির ছাদে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। 

ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে কল পেয়ে রাতেই ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পরে ভিকটিম নিজেই বাদী হয়ে ৬ জনের নামে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। বাকি ৪ আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, বুধবার (২৮ জুলাই) মধ্যরাতে ওই গার্মেন্টস কর্মীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। আটককৃত আসামিদেরকে কোর্টে চালান করা হয়েছে।

/এআইবি/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন