৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার মাহিন উদ্দিন রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১৯:১০আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৯:১০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২৯২ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার সৌদি আরব ফেরত মাহিন উদ্দিনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা আসামি মাহিন উদ্দীনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এ সময় আসামি জবানবন্দি দিতে রজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে বিচারকের কাছে আসামি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার ( ২৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার (২৬ জুলাই) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় এলে মাহিন উদ্দিন নামের ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টম হাউস।

ঢাকা কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই যাত্রীকে বোর্ডিং ব্রিজ হতে আটক করা হয়। বিমানবন্দর কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম তাকে গ্রিন চ্যানেলে নিয়ে আসে। পরে তার সঙ্গে থাকা একটি হ্যান্ড ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৭ পিস সোনার বার উদ্ধার করা হয়। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম মাহিন উদ্দিন। তার বাড়ি কুমিল্লা জেলায়।

আরও জানায়, সৌদি আরবের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামের এক পরিচিত প্রবাসী তার কাছে ওই গোল্ডবারসমূহ হস্তান্তর করে। শাহজালালে আসার পর এয়ারপোর্টের বাইরে কোনও একজনের ফোন করে এসব গোল্ডবার রিসিভ করার কথা ছিল। জব্দ সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

তারা জানায়, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের