বহু ভুয়া পরিচয়ে পরিচিত সেই ইশরাত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১২:৪৯আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২:৪৯

কখনও সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল, কখনও কর্নেল, কখনও আবার বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা বিজ্ঞানী; এমন অসংখ্য ভুয়া পরিচয়ে পরিচিত ইশরাত রফিক ঈশিতা। এরই মধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে, অংশ নিয়েছেন টকশোতেও। আলোচিত এই নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ রবিবার (১ আগস্ট) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত ‘তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক ও ডিপ্লোম্যাট’ ইশরাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়ে বিকালে রাজধানীর কাওরান বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানাবে র‌্যাব।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের