রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা পুনর্বিন্যাস করা হয়েছে : আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৫:২০আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৫:২০

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘সেখানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আর্মড পুলিশের তিনটি ব্যাটালিয়ন নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এপর্যন্ত সেখান থেকে দুই হাজার ২০০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।’ জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে রবিবার (১ আগস্ট) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, ‘আর্মড পুলিশের তিনটি ব্যাটালিয়নের ২২টি ক্যাম্পের মাধ্যমে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পুলিশের ক্যাম্প থাকার কারণে ২৪ ঘণ্টা নজরদারি করা সম্ভব হচ্ছে।’

আইজিপি বলেন, ‘সেনাবাহিনীর সহায়তায় রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ চলছে। এটা শেষ পর্যায়ে রয়েছে। বেড়ার চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। এছাড়া ক্যাম্পের বাইরে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশ যৌথ টহল দিচ্ছে। ভবিষ্যতে আর্মড পুলিশের ব্যাটালিয়নগুলোর সদর দফতর টেকনাফ ও উখিয়ায় নিয়ে যাওয়া হবে। সেজন্য জায়গা দেখা হচ্ছে।’

ক্যাম্পগুলোতে খাদ্য বিতরণ ব্যবস্থা নিয়ে রোহিঙ্গাদের বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘সেখানকার কিছু ইস্যু আছে, যেগুলো আমাদের কিংবা বাংলাদেশ সরকারের নয়। বিভিন্ন সংস্থা সেখানে কাজ করে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে।’

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম