রাজধানীতে প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১৬:৫৫আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৬:৫৭

আইসিটি সচিব ও সচিবের পিএস পরিচয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রতারণার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো‑ মোহাম্মদ ইদ্রিস খান (৫৮), মো. শাহাব উদ্দিন হাওলাদার (৪৩), মো. শহিদুল ইসলাম (৫৬), জাহিদ শিকদার (৩০)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) পুলিশের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন।

তিনি বলেন, প্রতারক চক্রটি সংসদ ভবন সংলগ্ন এলাকায় বিভিন্ন ভবনের মালিকের কাছে নিজেদের কখনো আইসিটি সচিব, কখনো আইসিটি সচিবের পিএস, আবার কখনো জমির মালিক পরিচয় দিয়ে আকৃষ্ট করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিন ধরে ঢাকা ছাড়াও সাভার ও গাজীপুরে বিভিন্ন ভবন মালিকদের বিল্ডিংয়ের ছাদে মোবাইলের টাওয়ার নির্মাণ, জমি ক্রয়-বিক্রয়ের কথা বলে ভুয়া বায়নানামা তৈরির মাধ্যমে আর্থিক প্রলোভনের ফাঁদে ফেলতো। প্রতারণা করে এখন পর্যন্ত শতাধিক লোকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি।

গ্রেফতারকৃত প্রতারক চক্রের চার সদস্যের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা।

/আরটি/এমএস/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে