নারী পুলিশকে ধর্ষণের অভিযোগ

পিবিআইয়ের এসপির বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ১৮:৪২আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৮:৪২

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা আমলে নিয়ে উত্তরা পূর্ব থানার ওসিকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহারের আদালত এ নির্দেশ দেন।

আজ দুপুরে বাদী হয়ে আদালতে মামলার আবেদনটি করেন এক নারী পুলিশ পরিদর্শক। এরপর বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ব্যাপারে পরে আদেশ দেবেন বলে জানান আদালত। পরে বিকালে আদালত মামলাটির নথিপত্র ও আলামত পর্যালোচনা করে উত্তরা পূর্ব থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের  নির্দেশ দেন এবং এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে বলেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালে বাদী ও আসামি দুই জনই সুদানে একসঙ্গে কাজ করতেন। সেখানে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৯ সালের ২০ ডিসেম্বর আসামি বাদীর বাসায় গিয়ে বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে জাপ্টে ধরে বাদীকে ধর্ষণ করেন। এরপর এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি-ধামকি দেন আসামি। এর দুই দিন পর ২২ ডিসেম্বর আসামি পুনরায় পূর্বের ঘটনা ভুল বোঝাবুঝির কথা বলে বাদীর বাসায় যান। কিন্তু ওই দিনও বাদীকে ধর্ষণ করেন। এই ঘটনাও কাউকে না জানাতে আসামি বাদীকে বলেন। যদি বাদী কাউকে এ ঘটনা জানান তাহলে তার ভীষণ ক্ষতি হবে বলেও হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, আসামি বিয়ের কথা বলে ধর্ষণ করেন। বাদী বিষয়টি নিয়ে পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন।

 /এমএইচজে/আইএ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের