কেরানীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১১:২৬আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১১:৩৮

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় র‌্যাব-১০ সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক মারা গেছেন। নিহতের একজনের বয়স আনুমানিক ৩০ বছর এবং অপরজনের ২৮ বছর। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। র‌্যাব বলছে, তারা র‌্যাবের টহল দলের ওপর আক্রমণ চালালে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সোমবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে টহলরত র‌্যাবকে আক্রমণ করলে বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।’

নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুজনকে নিয়ে আসে র‌্যাব-১০। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
‘বন্দুকযুদ্ধে’ শিবিরের দুই নেতাকে গুলির মামলার অভিযোগ গঠন ২০ এপ্রিল
কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২৭
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের