ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে গুলশান থানায় মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৬:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৬:৪৮

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছেন এক ক্রেতা। ৩৭ জন ক্রেতার পক্ষে তিনি মামলাটি দায়ের করেন। তারা প্রত্যেকেই ই-অরেঞ্জে পণ্য কেনার জন্য অগ্রিম টাকা দিয়েছিলেন, তবে কেউই পণ্য পাননি।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু তাহের নামে এক ভুক্তভোগী ব্যক্তি সোমবার (১৬ আগস্ট) রাতে ই-অরেঞ্জের নামে মামলা করেছেন। মামলায় ই-অরেঞ্জ প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকসহ পাঁচ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন— ই-অরেঞ্জের মালিক মাকসুদুর রহমান, তার স্ত্রী সোনিয়া মেহজাবিন আমানুল্লাহ, বিথি আক্তার, কাওসারসহ আরও একজন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত এপ্রিল মাসে আবু তাহের ই-অরেঞ্জে বিভিন্ন পণ্য অর্ডার করে অগ্রিম টাকা পরিশোধ করেন। কিন্তু আজ  পর্যন্ত তারা কোনও পণ্য পাননি। প্রায় একলাখ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের পণ্য দেয়নি এই প্রতিষ্ঠানটি। ই-অরেঞ্জ ১১শ’ কোটি টাকা  আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করা হয়।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের