অটোরিকশা ছিনতাইকালে হত্যা: তিন বছর পর আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৭:২৮আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:২৮

মুন্সীগঞ্জের মানিকপুর এলাকায় অটোরিকশা ছিনতাই করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত মিন্টু মিয়া হত্যার সাথে জড়িত থাকায় ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই মুন্সীগঞ্জ জেলা।

বুধবার (২৫ আগস্ট) মুন্সীগঞ্জ থেকে অজয় ডোম ওরফে জয় ও তুহিন ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়।

পিবিআই মুন্সীগঞ্জ জেলার পরিদর্শক শামীম আহমেদ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলা ট্রিবিউনকে বলেন,  ঘটনার সময় ছিনতাইকারী চক্রের তিন সদস্যের মধ্যে মারুফ শরিফ হাসান ওরফে শরিফ মিজিকে গত ২৪ জুলাই রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে আদালতে তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে অজয় ডোম ওরফে জয় ও তুহিন ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পিবিআই’র পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০১৮ সালের ২ অক্টোবর রাতে আসামি অজয়, তুহিন ও মারুফ ভিকটিম মিন্টু মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে। টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে অজয় চাকু দিয়ে মিন্টু মিয়ার বুকে ও পেটে স্টেপ করে এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে তিনজন অটোরিকশাটি বিক্রি করে টাকা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে। ঘটনার পর দিন ৩ অক্টোবর নিহত মিন্টু মিয়ার ছোট ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

মামলাটি মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ৫ মাস তদন্ত করে এবং তদন্তাধীন অবস্থায় পুলিশ সদর দফতরের মাধ্যমে পিবিআই মুন্সীগঞ্জ জেলায় তদন্তের জন্য পাঠানো হয়।

/আরটি/এমএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের