রাজধানীতে ২৫ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৩:৪৮আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৩:৪৮

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ মো. সবুজ নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শামসুল ইসলাম।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য আসে যে, কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা কেনা-বেচার জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে বসুন্ধরার ২১ নং রোডের একটি বাসার সামনে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দু’জন পালানোর চেষ্টা করে। এ সময় গ্রেফতার করা হয় সবুজকে। আর তার ডান হাতে থাকা শপিং ব্যাগ হতে উদ্ধার করা হয় ৪ হাজার পিস ইয়াবা।

পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আরও বলেন, সবুজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা আরও ইয়াবার কথা স্বীকার করেন। পরে তাকে নিয়ে বসুন্ধরার একটি বাসায় অভিযান চালিয়ে বাথরুমের ফলস ছাদের উপর থেকে উদ্ধার করা হয় আরও ২১ হাজার পিস ইয়াবা।

গ্রেফতারকৃত এই ব্যক্তির বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক