সব মামলায় জামিনের মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ২০:৩৭আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২০:৩৮

বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

শনিবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় উচ্চ আদালত হতে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে- সে সকল মামলার জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ ও ২৭ মে, ২৭ জুন এবং ২৬ জুলাই পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে সব আসামিদের জামিন যথাক্রমে ২, ৪, ১, ১ ও ১ মাস করে বৃদ্ধি করেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে আদালতে বিচারপ্রার্থীদের উপস্থিতি নিয়ন্ত্রণে বারবার বিভিন্ন মেয়াদে আসামিদের জামিন ও অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বৃদ্ধি করে আসছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল