ডাকাতি করতো স্বামী, স্বর্ণ বিক্রি করতো স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১

বিভিন্ন সময় ডাকাতি করা স্বর্ণ স্ত্রী শাহানা আক্তারের কাছে রাখতো আনোয়ার দেওয়ান। পরবর্তীতে স্ত্রীর সেসব স্বর্ণ বাজারে বিক্রি করতো। রাজধানী এবং আশুলিয়ার বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় তদন্ত করতে গিয়ে এসব তথ্য জানতে পারে সিআইডি। ঢাকায় কার্যক্রমে জড়িত এবং ডাকাতি স্বর্ণ বিক্রির অভিযোগে শাহানা আক্তারকে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মধ্যবাড্ডায় গুলশান লিংক রোড এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

মালিবাগে সিআইডি সদর দফতরে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, গ্রেফতারকৃত শাহানা আক্তারের কাছে তার স্বামী আনোয়ার দেওয়ান বিভিন্ন সময়ে ডাকাতি করা স্বর্ণ এনে রাখবো। আনোয়ার দেওয়ানকে আমরা এখনও গ্রেফতার করতে পারিনি । তাকে গ্রেফতারে অভিযান চলছে। এই চক্রটি ঢাকা জেলার আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের নয়া হাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে লুট করে। এসময় স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং নগদ এক কোটির বেশি টাকা ডাকাতি করে নিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহানা আক্তার জানিয়েছে, আনোয়ার দেওয়ান আন্তঃজেলা ডাকাত দলের নেতা। দীর্ঘদিন ধরে সে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে টাকা স্বর্ণ ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে আসছে। ডাকাতির লুণ্ঠন হওয়া মূল্যবান সামগ্রী তার স্বামী আনোয়ার দেওয়ান তার কাছে এনে জমা রাখতো। এখন সময় সুযোগ বুঝে সে বিভিন্ন জায়গায় বিক্রি। ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার কোথায় বিক্রি করতো এ বিষয়গুলো খতিয়ে দেখছে সিআইডি। আর কারা এই ঘটনায় জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত চলছে, এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী