চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭

নামসর্বস্ব বিভিন্ন কোম্পানি খুলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের প্রলুব্ধ করে নিয়োগপত্র দেওয়ার সঙ্গে জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নামসর্বস্ব আস্থা গেটওয়ে লিমিটেডের কথিত চেয়ারম্যান আল আমিন (৪৮),কথিত ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদ বাদল। এ সময় তাদের কাছ থেকে ইমেক্স ম্যানপাওয়ার রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ লিমিটেডের ২৪টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন চাকরিপ্রার্থীদের আবেদন, চাকরি প্রার্থীদের নিবন্ধন ফরম, বায়োডাটা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মালিবাগ সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, তারা বিভিন্ন সময় চাকরির প্রলোভন দেখিয়ে চটকদার বিজ্ঞাপন দিতো। প্রার্থীরা যোগাযোগ করলে নিয়োগপত্র দেওয়া হবে বলে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে চক্রটি। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা চাকরির নিয়োগ সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

তিনি আরও বলেন, তারা ভুয়া কোম্পানি খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপন দিতো। এরপর আগ্রহীরা যোগাযোগ করলে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। কখনও কখনও ভুয়া নিয়োগপত্র দিয়েছে এই চক্রটি।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের