ফাঁসানো হয়েছে, দাবি ড্রাইভার মালেকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫০

স্বাস্থ্য অধিদফতরের সাবেক গাড়িচালক আব্দুল মালেককে অস্ত্র আইনের মামলার ‍দুটি ধারায় ১৫ বছর করে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে অর্থাৎ ১৫ বছরের কারাভোগ করবেন তিনি। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘ন্যায় বিচার পাননি’ বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালত থেকে বের হওয়ার সময় আব্দুল মালেক সাংবাদিকদের উদ্দেশ করে বলেছেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। র‌্যাব আমার বাসা থেকে কোনও কিছুই পায়নি। আমি ন্যায়বিচার পাইনি, আমি মিথ্যা মামলায় জেল খাটবো। কোনও অস্ত্র পায়নি আমার বাসা থেকে।

আদেশের দিন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মালেকের স্বজনরা। রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন তারা। আর মামলার রায়ে ‘অসন্তোষ’ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার আইনজীবীরা।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম