মিরপুরে স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩

রাজধানীর পল্লবীতে মাহি খান (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে মিরপুরের আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (২২ সেপ্টেম্বর)  মাহির স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন। কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মৃতের চাচা আতাউর রহমান খান বলেন, মাহি আমার কাছে থেকে পড়াশুনা করতো।
মাহির বাবা বাক প্রতিবন্ধী। ছোট থাকতেই তার মা মারা যায়। বাবা মায়ের এক মাত্র সন্তান ছিল সে।

তিনি বলেন,  বুধবার  কোচিংয়ে গিয়েছিল। কোচিং শেষে বাসায় এসে, কাউকে কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। কিছু সময় পর তাকে ডাকাডাকি করে কোনও শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

কী কারণে এ ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানতে পারেননি তিনি।

/এআরআর/এআইবি/এমআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি