এখনও সন্ধান মেলেনি মিরপুরের তিন ছাত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১২:৩৫আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১:৫০

এখনও সন্ধান মেলেনি বাসা থেকে টাকা, স্বর্ণালংকার ও শিক্ষা সনদ নিয়ে ‘পালিয়ে যাওয়া’ মিরপুরের তিন ছাত্রীর। তবে পল্লবী থানা পুলিশ তাদের সন্ধানে অভিযান পরিচালনা করছে, বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মামুন।

শনিবার (২ অক্টোবর) দুপুরে তিনি বলেন, তিন শিক্ষার্থীর সন্ধানে আমরা অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের শনাক্ত করতে সক্ষম হইনি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে নিখোঁজ হওয়ার তিনজনের মধ্যে এক ছাত্রীর মা পল্লবী থানায় দায়ের করা অভিযোগের বিষয়ে বলেন, আমি আমার মেয়েসহ তিনজনের সন্ধান চাই। আইনশৃঙ্খলা বাহিনীর শরনাপন্ন হয়েছে তারা এ বিষয়টি দেখভাল করছে। আমার সন্তান যেন মায়ের কাছে ফিরে আসতে পারে- সে আশায় রয়েছি।

তিনি আরও বলেন, স্থানীয় জিনিয়া, তরিকুল ও রকিবুল নামের তিন জন আমার মেয়ে ও তার দুই বান্ধবীকে বিদেশ যাওয়ার প্রলোভন দেখায়। সেই প্রলোভনে পড়েই তারা বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হওয়ার সময় আমার মেয়ে বাসা থেকে ৬ লাখ টাকা, মেয়ের এক বান্ধবী তার বাসা থেকে আড়াই ভরি স্বর্ণ ও আরেক বান্ধবী ৭৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। শুধুমাত্র জিনিয়া, রকিবুল ও তরিকুলের প্রলোভনে পড়েই মেয়েরা এ ধরনের পথে পা বাড়িয়েছে।

অভিযোগে আসামি করা এই তিনজনের মধ্যে জিনিয়া শর্ট ভিডিও শেয়ারিং সাইট টিকটকে পরিচিত মুখ, আর তরিকুল ও রকিবুল সহোদর বলে জানা গেছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের