ই-অরেঞ্জের মালিক সোনিয়াসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ অক্টোবর ২০২১, ১৪:১৫আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৪:১৫

৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ২৭ জন ভুক্তভোগী।

রবিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে ২৭ জন ভুক্তভোগীর পক্ষে মো. নাসিম প্রধান নামে একজন বাদী হয়ে মামলার আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় গুলশান থানাকে মামলাটি এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- শেখ সোহেল রানা, মো. আমান উল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ, নাজনীন নাহার বিথী ওরফে বিথী আক্তার ও নাজমুল হাসান রাসেল।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা স্বল্পমূলে বিভিন্ন পণ্য বিক্রির জন্য ই-অরেঞ্জের ওয়েবসাইটে অফার করে থাকেন। আর সেসব পণ্যের বিপরীতে আসামিরা কাস্টমারদের কাছ থেকে অগ্রিম মূল্য নেন। এভাবে এ মামলার ২৭ জন ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য মোট ৯ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৭৯ টাকা গ্রহণ করে রিসিট দেন আসামিরা। কিন্তু পণ্য ডেলিভারির করতে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে ই-অরেঞ্জ। সবশেষ মালিকানা হস্তান্তর হওয়ার কথা বলে সব প্রকার পণ্য ডেলিভারি স্থগিত করে আসামিরা আত্মগোপন করেন।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের