কার্টনে নারীর লাশ, মিললো পরিচয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ২১:২১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:২১

রাজধানীর ভাটারার ফুটপাতে একটি কার্টনের ভেতর থেকে উদ্ধার হাত পা বাঁধা নারীর লাশের পরিচয় মিলছে। নিহত নারীর নাম শিপন আখতার (৩০)। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলায়।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে মরদেহের দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশ ও র‍্যাবকে খবর দেন। পরে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীর কার্টনবন্দি মরদেহ উদ্ধার করা হয়। র‍্যাব বিশেষ পদ্ধতি অনুসরণ করে তার পরিচয় শনাক্ত করে।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, ভাটারার কোকাকোলা ঢালী বাড়ি সড়কের পাশের একটি প্লট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে র‍্যাবের ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে হাত-পা বেঁধে কার্টনে ভরে ফুটপাতে রেখে যায় দুর্বত্তরা।  

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আ ন ম ইমরান খান বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ড। জড়িতদের গ্রেফতারে র‌্যাব কাজ করছে।’

মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম