সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের হার বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ২২:৩৪আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:৩৪

সড়ক দুর্ঘটনায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর ৬১ জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশ সদস্য নিহত হয়েছেন ৪৬ জন, অর্থাৎ ৭৫ দশমিক ৪০ শতাংশ। ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২২ জন পুলিশ নিহত হন। সেই হিসাবে চলতি বছরের ৯ মাসে নিহতের হার বৃদ্ধি পেয়েছে ৫২ দশমিক ১৭ শতাংশ। রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান বলছে, গত নয় মাসে পুলিশ বাহিনীর সদস্য ৪৬ জন, সেনাবাহিনীর সদস্য ৪ জন, নৌ-বাহিনীর সদস্য ১ জন, র‌্যাব সদস্য ৩ জন, বিজিবি সদস্য ২ জন, এনএসআই সদস্য ১ জন, এপিবিএন সদস্য ১ জন এবং আনসার ব্যাটালিয়নের ৪ জন সদস্য নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের হার বেড়েছে

দুর্ঘটনায় নিহত হওয়ার ধরন

পুলিশের মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা/চাপায় ২৮ জন (৬০ দশমিক ৮৬ শতাংশ), পুলিশের মোটরসাইকেলে বাসের ধাক্কা/চাপায় ৮ জন (১৭ দশমিক ৩৯ শতাংশ), পুলিশের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন (৮ দশমিক ৬৯ শতাংশ) এবং পথচারী হিসেবে হাঁটার সময় ও সড়কে দায়িত্ব পালনকালে যানবাহনের ধাক্কায় ৬ জন (১৩ দশমিক ০৪) নিহত হয়েছেন।

পর্যবেক্ষণে দেখা যায়, মহাসড়কে ২৫ জন (৫৪ দশমিক ৩৪), আঞ্চলিক সড়কে ৯ জন (১৯ দশমিক ৫৬ শতাংশ), রাজধানীসহ অন্যান্য শহরের সড়কে ১১ জন (২৩ দশমিক ৯১) এবং সদরঘাট নৌ-টার্মিনালে দায়িত্ব পালনকালে পানিতে পড়ে ১ জন (২ দশমিক ১৭) নিহত হয়েছেন।

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, সকালে ৮ দশমিক ৬৯ শতাংশ, দুপুরে ১৩ দশমিক ০৪ শতাংশ, বিকালে ১৫ দশমিক ২১ শতাংশ এবং রাতে ৬৩ দশমিক ০৪ শতাংশ নিহত হয়েছে।

দুর্ঘটনার কারণ উল্লেখ করতে গিয়ে রোড সেফটি ফাউন্ডেশন দেশে সড়ক পরিবহন আইন কার্যকর না থাকাকে দায়ী করছে। এর পাশাপাশি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঠিকভাবে ট্রাফিক আইন মেনে না চলা, মোটরসাইকেল চালানোর সময় পুলিশ বাহিনীর অনেক সদস্যের হেলমেট ব্যবহার না করা এবং বিশ্রামহীনভাবে ড্রাইভিংয়ের কারণে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের মানসিক অসুস্থতা, বেখেয়ালী ও বেপরোয়া মনোভাব উল্লেখযোগ্য।

/ইউআই/জেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি