পল্টনে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় আসামি ৪ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৪:০৫আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৪:০৫

কুমিল্লায় পূজামণ্ডপে ‘কোরআন শরিফ উদ্ধারের’ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন শুক্রবার (১৫ অক্টোবর) রাতে পুলিশ নিজেই বাদি হয়ে পল্টন ও রমনা থানায় মামলা দুটি দায়ের করে; এতে আসামি করা হয়েছে ৪ হাজার জনকে। 

রবিবার (১৭ অক্টোবর) পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, মিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। পল্টন থানার মামলাটিতে অজ্ঞাত নামা আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, শুক্রবারে সংঘর্ষের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা ১০ জনকে আটক করেছি, তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের কেউ ধরতে আইনানুগ ব্যবস্থা এবং অভিযান পরিচালিত হচ্ছে।

শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কয়েকশো মুসল্লি মিছিল বের করে পল্টন মোড় ও নাইটেঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের