জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ অক্টোবর ২০২১, ১৪:৩৬আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৪:৩৬

মানিকগেঞ্জর দেবালয় থেকে শামীম (২৭) নামের মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট- এটিইউ। সংস্থাটি বলছে, এই যুবক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং ছয়টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আসলাম হোসেন।

তিনি জানান, গ্রেফতারকৃত শামীম গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী, ধর্মীয় উস্কানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। এবিটি মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহবান করে আসছিল গ্রেফতারকৃত শামীম।

এছাড়া গ্রেফতার হওয়া এবিটি সদস্যদের আইনি প্রক্রিয়ায় মুক্তির জন্য অর্থ সংগ্রহ করে শামীম তা সাংগঠনিক অন্যান্য সঙ্গীদের পাঠাতো বলেও জানান পুলিশ সুপার আসলাম হোসেন।

এটিইউ কর্মকর্তারা জানান, শামীমের বিরুদ্ধে মানিকগঞ্জের শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭(৩)/৮/৯(৩)/১০/১২/১৩ ধারায় একটি মামলা করা হয়েছে। তার গ্রামের বাড়ি মানিকগেঞ্জর শিবালয় থানাধীন বুতনী শিমুলিয়া এলাকায়। বাবার নাম শাহজাহান। সে স্থানীয় দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।

/এনএল/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে