ইভ্যালির রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে আবারও মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ২১:৪৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:৪৭

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আবারও আদালতে মামলা করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালতে কৃষি ব্যাংকের এক কর্মকর্তা আবু হাসান জনি বাদী হয়ে মামলাটির আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন আহমেদ জাহিদ, মেহেদী হাসান, আতাউর রহমান, আরিফ উল্লাহ খান, ফিরোজ হোসেন, এহসান চৌধুরী, সাজ্জাদ আলম ও তরিকুল কামরুল। আদালত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদী আবু হাসান জনি বিভিন্ন সময়ে এসি, মোটরবাইক ও মোবাইল সেটসহ মোট ১৩টি পণ্য ইভ্যালিতে অর্ডার করেন। যার মূল্য বাবদ ১১ লাখ ২১ হাজার ৪১৯ টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু আসামিরা তাকে পণ্য না দিয়ে পরস্পর যোগসাজশে সব টাকা আত্মসাৎ করেন।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান