জাল ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার এক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ০৩:০৭আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৮:৫৫

জাল ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরির অভিযোগে রায়হান মিয়াজী রাব্বি (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জোর্তিময় গোপ।

তিনি বলেন, এ বিষয়ে কাফরুল থানায় মামলা হয়েছে। ঢাকার মিরপুরের সেনপাড়া ৩০০/৩০১ নম্বর বাসা থেকে মো. রায়হান মিয়াজী রাব্বিকে (২৭) গ্রেফতার করা হয়।  রায়হান চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজারের মো. হান্নান মিয়ার ছেলে। রায়হানের বাসা থেকে একটি কম্পিউটার জব্দ করা হয়।  এ কম্পিউটারে বিভিন্ন বিদেশি নাগরিকের জাল পরিচয়পত্র প্রস্তুত করা অবস্থায় পাওয়া যায়। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ৫টি হার্ড ড্রাইভসহ একটি সিপিইউ জব্ধ করা হয়।

ধ্রুব জোর্তিময় গোপ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান স্বীকার করে যে, সে  ২০১৭ সাল থেকে অদ্যাবধি বিভিন্ন দেশের নাগরিকদের প্রায় সহস্রাধিক ভুয়া ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র, পাসপোর্ট তৈরি ও সংশোধন করে তাদের কাছ থেকে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন (ভার্চুয়াল মানি) সংগ্রহ করে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের