রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার থেকে আট ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২১, ১৮:০২আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৮:০২

রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার থেকে ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকু, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – মো. শাহ আলম (২০), মো. পাবেল (১৯), মো. ফারহান (১৯), মো. ইয়াছিন (২৪), মো. হাবিবুল (১৯), মো. সৌরভ মিয়া (২৯), মো. শাকিল (১৯) ও মো. জিহাদুল ইসলাম আকাশ (১৯)।

শুক্রবার (২২ অক্টোবর) বিকালে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। একই তারিখে রাতে চকবাজার মডেল থানাধীন হোসেনী দালান রোড এলাকায় অপর একটি অভিযানে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে র‍্যাব-১০।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও চকবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী